প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
আরও পড়ুন:


মেষ রাশি: পরিকল্পনা করে এগোন। গুরুত্বপূর্ণ কাজ দিনের প্রথম ভাগেই সেরে ফেলুন। বিভিন্ন উৎস থেকে আয় বাড়বে। সম্পত্তি সংক্রান্ত কেনাবেচা ঘটতে পারে।
আরও পড়ুন:


বৃষ রাশি: যেক। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একশোবার ভাবুন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। পড়ে গিয়ে পা ভাঙতে পারে। বাড়িতে পুজো দেওয়ার সুযোগ মিলবে।


মিথুন রাশি: আর্থিক অবস্থার উন্নতির জন্য অতিরিক্ত ঝুঁকি নেবেন না। পরিবারের কোনও সদস্যের জন্য গর্ব বোধ করবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দিকাশিতে ভুগতে পারেন।


কর্কট রাশি: সম্পত্তি কেনা বা নির্মাণের জন্য পরিস্থিতি অনুকূল। আর্থিক অবস্থা মজবুত থাকবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। এই রাশির শিক্ষার্থীরা ভালো ফল পাবেন।


সিংহ রাশি: দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূর্ণ হবে। সারাদিন আপনার মধ্যে ভরপুর শক্তি থাকবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।


কন্যা রাশি: হনুমান জয়ন্তীতে ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে। রিয়েল এস্টেটের যুক্ত ব্যক্তিরা আজকের দিনে সফল চুক্তি আশা করতেই পারেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।


তুলা রাশি: যাঁরা নতুন বাড়ির সন্ধান করছেন, তাঁরা সঠিক জায়গা খুঁজে পাবেন। হারিয়ে ফেলা কোনও প্রিয় জিনিস আজ খুঁজে পাবেন। সংসারে শান্তি বজায় থাকবে।


বৃশ্চিক রাশি: পারিবারিক বিবাদ চরমে উঠবে। পিতা-মাতা আপনাকে ভুল বুঝতে পারে। সংসার ভাঙ্গার আশঙ্কা রয়েছে। নিজেকে সংযত রাখুন। আপনার আচরণই আগামীর পথ নির্দেশ করবে।


ধনু রাশি: জীবনে অর্থকে খুব বেশি গুরুত্ব দেবেন না। কর্মক্ষেত্রে ভালো কাটবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। শত্রুকে নতুন করে কোনও সুযোগ দেবেন না।


মকর রাশি: যা ঘটে গিয়েছে তা নিয়ে অযথা দুশ্চিন্তা করা বন্ধ করুন। ঋণের বোঝা বাড়তে পারে। পরিশ্রম করুন। সময় নষ্ট না করে কর্মে ফিরুন।


কুম্ভ রাশি: কেরিয়ারে উন্নতি। গৃহে ইতিবাচক পরিবর্তন। বিভিন্ন উৎস থেকে অর্থলাভ হবে। নতুন ব্যবসা খোলার জন্য দিনটি শুভ।
আরও পড়ুন:


মীন রাশি: আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আপনার অগ্রগতিতে সহায়তা করবে। কোনও আবাসন প্রকল্পে বিনিয়োগ করার আগে পরামর্শ নিন। বাড়িতে শান্তি বজায় থাকবে। ধর্ম-কর্মে মন যেতে পারে।
সর্বশেষ খবর
