শিশু

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাম বা মিজলস ভাইরাস

বাংলাদেশে সম্প্রতি শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নয় মাসের বদলে ছয় মাস বয়সী শিশুদের হামের টিকার প্রথম ডোজ দেবে।

এর আগে সম্প্রসারিত টিকাদান বা ইপিআই টিকাদান কর্মসূচি অনুযায়ী শিশুকে নয় মাস এবং ১৫ মাস বয়সে হামের টিকা দেয়া হয়।

প্রশ্ন হচ্ছে, ছয় কিংবা নয় মাসের আগে শিশুরা হাম বা মিজলস ভাইরাসে আক্রান্ত হলে কী করণীয়?

চিকিৎসকদের মতে, নয় মাস বয়সের আগেও শিশুরা হামে আক্রান্ত হতে পারে। বিশেষ করে যদি সে ঝুঁকিপূর্ণ কোনো গ্রুপের মধ্যে পড়ে।

মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ সিয়াম মোয়াজ্জেম বলেন, যেসব শিশু এখনো টিকা নেয়নি, বিশেষ করে ১৫ মাসের কম বয়সী বা যারা এক বা দুই ডোজের কোনোটি নেয়নি, তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। অপুষ্টিতে ভোগা শিশু কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেড়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *