WB Assembly ELection 2026 : ডলার থেকে ইউরো, ভোটের আগে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা

হাওড়া : ভোটের মুখে ফের প্রচুর বিদেশি টাকা উদ্ধার। এবার দুরন্ত এক্সপ্রেস থেকে বাজেয়াপ্ত করা হল লক্ষ লক্ষ টাকা। ঘটনায় এক যুবককেও আটক করেছে জিআরপি। নাম অলোক কুমার। বিহারের বাসিন্দা বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেলপথে মোটা অঙ্কের টাকা নিয়ে পটনা থেকে শালিমারে এসেছিলেন ওই যুবক। ভোট আবহে এত বিদেশি টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন তিনি, এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পটনা-শালিমার দূরন্ত এক্সপ্রেস থেকে বিদেশি টাকা বাজেয়াপ্ত করেছে জিআরপি আধিকারিকরা। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জিআরপি খড়গপুর ডিভিশনের এসপি মিতুন কুমার দে জানান, পটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস থেকে স্টেশনে নামে ওই যুবক। তাঁর গতিবিধি সন্দেহজনক লাগছিল। এরপরেই জিআরপির ওসি ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁর ব্যাগ থেকে ৪৫ লক্ষ ২৬ হাজার ৯০০ মূল্যের বিদেশি টাকা উদ্ধার হয়। যেগুলি ডলার ও ইউরোতে ছিল। ওই যুবকের নাম অলোক কুমার। তাঁর বাড়ি বিহারের ফুলবেড়িয়া এলাকায়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়ম মেনেই তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে, ভোটের আগে পরপর বিদেশি টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগেই খড়গপুর জিআরপির পক্ষ থেকে অভিযান চালিয়ে স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম থেকে এক যুবককে আটক করেছিল। ওই যুবকের কাছ থেকে ৫০ লক্ষের বেশি নগদ উদ্ধার করেছিলেন জিআরপি আধিকারিকরা। যুবককে আটক করে জেরা করা হচ্ছে।

আবার দুই দিন আগেই কলকাতা থেকে আসানসোলমুখী একটি গাড়িতে নাকা চেকিংয়ের সময় প্রচুর টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যে বিদেশি টাকার পাশাপাশি ভারতীয় মুদ্রাও ছিল। গাড়ি-সহ আটক করা হয় এক যুবককে। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের কাছ থেকে ৪০০ US ডলার, ৬২০০ দিরহাম(সংযুক্ত আরব আমিরশাহীর মুদ্রা) ও দেড় লক্ষ ভারতীয় টাকা বাজেয়াপ্ত করে পুলিশ। এবার রেলপথে মোটা টাকা নিয়ে যাওয়ার পথে আরও একজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *