Rahul’s Death Mystery: অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। কয়েকটি প্রশ্নের উত্তর এখনও মেলাতে পারছেন না তাঁর সহশিল্পী ও অনুগামীরা। তাদের প্রশ্ন, তালসারির শান্ত সৈকতে ঠিক কী এমন ঘটেছিল যে এমন করুণ পরিণতি ঘটল।

অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। কয়েকটি প্রশ্নের উত্তর এখনও মেলাতে পারছেন না তাঁর সহশিল্পী ও অনুগামীরা। তাদের প্রশ্ন, তালসারির শান্ত সৈকতে ঠিক কী এমন ঘটেছিল যে এমন করুণ পরিণতি ঘটল। এই বিষয়ে মুখ খুলেছেন লীনা বন্দ্যোপাধ্য়ায়ও। কারণ তা ম্যাজিক মোমেন্টস ধারাবাহিকেরই নায়ক ছিলেন রাহুল।

নীলা জানিয়েছেন, এটি অপ্রত্যাশিত ঘটনা। তিনি শ্যুটিং-এ উপস্থিত ছিলেন না। তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, ‘আমাদের চিত্রনাট্যে গভীর জলের কোনও দৃশ্য় ছিল না। শুনেছি অনেকের নিষেধ অমান্য করে ও একাই সমুদ্রে নেমেছিল। ‘

তালসারির সমুদ্র সৈকতে দুর্ঘটনার কবলে পড়েন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ রাখা রয়েছে দিঘা হাসপাতালের মর্গে। রাহুলের মৃত্যুতে টলি-পাড়ায় শোকের ছায়া।

প্রোডাকশন হাউস থেকে জানা যাচ্ছে, সকাল থেকেই শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়। বিকেলের দিকে শ্যুটিং শেষ হয়। শ্যুটিং ইউনিটের খবর তারপরে একাই জলে নামেন রাহুল। পাড়ে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র।

রাহুল ছিলেন জলে। আর শ্বেতা পাড়ে। শ্বেতাই প্রথম চিৎকার করে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে! ‘ তারপরই টেকনিশিয়ানরা ছুটে গিয়ে উদ্ধার করেন রাহুলকে। জল থেকে তোলার পরেও প্রাণ ছিল রাহুলের। তেমনই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

রাহুলের গাড়়ির চালক জানিয়েছেন, ‘রাহুলদা সমুদ্রের দিকে যাচ্ছিলেন। আণি বারবার বারণ করেছিলাম। শোনেননি আমার কথা।’ কেন সহকর্মী বা চালকের কথা অমান্য করে সন্ধ্যেবেলা সমুদ্রে নামলেন রাহুল? রাহুল কি সাঁতার জানতেন? উত্তর এখনও অধরা।

আর্টিস্ট ফোরামের তরফে অভিনেতা দিগন্ত বাগচী বলেন, শ্যুটিং শেষে জলে নামেন রাহুল। তিনি বলেন, ‘হয় ও সাঁতার জানে না। নয়তো কোনও ভাবে আটকে পড়েছিলেন। হঠাৎই টেকনিশিয়ানরা চিৎকার করে বলে রাহুল দা ডুবে যাচ্ছে।’ সেই সময়ই তড়িঘড়ি উদ্ধার করা হয়। তখনও রাহুল বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রাহুলের।

প্রোডাকশন ম্যানেজার জানিয়েছেন, রাহুল বন্দ্যোপাধ্য়ায়কে গাড়িতে তোলার পরে তিনি সামনের সিটে বসেছিলেন। একটি লাল কাপড় নাড়তে নাড়তে হাসপাতালের উদ্দেশ্যেই যাচ্ছিলেন। কিন্তু পথে যানজটে পড়তে হয়। যাওয়ার সময় রাহুল প্রচন্ড হাঁপাচ্ছিল। তাঁর অনুমান পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২০-২২ মিনিটেই সব শেষ হয়ে যায়।

প্রোডাকশন ম্যানেজার জানিয়েছেন, সোমবার কাঁথি হাসপাতালে ময়না তদন্ত হবে। রাহুলের গাড়ির চালক সেখানেই রয়েছেন। স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে খবর দেওয়া হয়েছে।

আচমকাই রাহুল অরুনোদন বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। তবে তাঁর অনুগামীরাও তাঁর মৃত্যুতে রহস্য দেখছেন। কেন এজাতীয় ঘটনা তার উত্তর খুঁজছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *