SIR Second Supplementary List: দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট মিলিয়ে ২২ লক্ষ বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ, কত নাম বাদ পড়ল?

কলকাতা: অবশেষে প্রকাশিত হয়েছে এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার প্রথম তালিকা প্রকাশের পর, গতকাল, শুক্রবার রাত সাড়ে ১১টায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রায় ১২ লক্ষ বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকশনে থাকা ভোটারদের তালিকা এটি।

সোমবার প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটার, যারা বিবেচনাধীন ছিলেন, তাদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। গতকালের তালিকা মিলিয়ে মোট প্রায় ২২ বিবেচনাধীন ভোটারদের নাম প্রকাশ হল। এখনও ২৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি বাকি।

মোট যে ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে ৪০ শতাংশের নাম বাদ পড়েছে, অর্থাৎ প্রায় ১৪ লাখের কাছাকাছি ভোটারের নাম বাদের তালিকায় রয়েছে। সূত্রের খবর, আগামী শুক্রবার বা সোমবার পরবর্তী তালিকা প্রকাশ হবে নাকি এবার থেকে প্রতিদিন তালিকা প্রকাশ হবে, তা দু-একদিনের মধ্য়েই সিদ্ধান্ত নেবে কমিশন।

শুক্রবারের তালিকায় এখনও পর্যন্ত নাম বাদ বা ডিলিটেড হয়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ নাম। যদিও এখনও পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন বলেই কমিশন সূত্রে খবর।

সোমবার প্রথম দফায় যখন অতিরিক্ত তালিকা প্রকাশ হয়েছিল, তাতে জানানো হয়েছিল যে মোট ৬০ লক্ষ বিবেচনাধীনের মধ্য়ে ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে। তবে জুডিশিয়াল অফিসার নথি দেখে নিয়েছেন কিন্তু এখনও ই-সাইন করেননি, তাই মাত্র ১০ লক্ষের নাম জানা গিয়েছিল। দু’দফায় মোট ২২ লক্ষ নামের তালিকা প্রকাশ হয়েছে। সূত্রের খবর, ২৭ মার্চ পর্যন্ত মোট ৩৭ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। ৭ লক্ষের নাম এখনও ই-সাইনের কারণে আটকে রয়েছে। সূত্রের খবর, ৯ লক্ষের নাম বাদ পড়েছে তালিকা থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *