আগামী এক দশকের মধ্যে আঞ্চলিক বিমান পরিষেবাকে ঢেলে সাজাতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে তৈরি হবে ১০০টি নতুন বিমানবন্দর, ২০০টি হেলিপ্যাড। বুধবার ‘উড়ান ২.০’ প্রকল্পে এর জন্য ২৮ হাজার কোটি টাকা অনুমোদন করল মন্ত্রিসভা!

২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষের মধ্যে উড়ান ২.০ প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে পরবর্তী আট বছরে ১২,১৫৯ কোটি টাকা খরচে দেশের বিভিন্ন প্রান্তের অব্যবহৃত রানওয়েগুলিকে পূর্ণাঙ্গ এয়ারপোর্টের রূপ দেওয়া হবে। এভাবেই কার্যত নতুন ১০০টি এয়ারপোর্ট গড়ে তোলা হবে। এছাড়াও এই প্রকল্পের লক্ষ্য হল দেশের দুর্গম অঞ্চলগুলিতে পরিবহন পরিকাঠামো উন্নয়ন। এর জন্য ১৫ কোটি টাকা খরচে পাহাড়ি এলাকা, মূল ভূখণ্ড থেকে দূরে নির্জন দ্বীপে মোট ২০টি হেলিপ্যাড গড়ে তোলা হবে। দুর্গম অঞ্চলে স্বাস্থ্য ক্ষেত্র-সহ অন্যান্য জরুরি পরিষেবাকে সুগম করতে এই খাতে আগামী আট বছরে মোট বরাদ্দ হয়েছে ৩,৬৬১ কোটি টাকা।

আরও পড়ুন:

উল্লেখ্য, প্রত্যন্ত অঞ্চলের সংকীর্ণ বিমানবন্দরগুলির জন্য ছোট বিমান কেনা হবে। এর জন্য দেশীয় বিমান সংস্থাগুলির কাছ থেকে বিমান কেনার বিষয়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যেমন আধা সরকারি উড়ান সংস্থা ‘পবন হংস’-এর জন্য দু’টি এইচএএল ধ্রুব হেলিকপ্টার এবং ‘অ্যালায়েন্স এয়ার’-এর জন্য দু’টি এইচএএল ডর্নিয়ার বিমান কেনা হবে। সব মিলিয়ে আঞ্চলিক বিমান পরিষেবাকে ঢেলে সাজাতে উড়ান ২.০ প্রকল্পে কেন্দ্র মোট খরচ করবে ২৮,৮৪০ কোটি টাকা।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *