অবসরপ্রাপ্ত লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অবসরপ্রাপ্ত লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরী

বাংলাদেশে প্রায় ১৯ বছর আগে বহুল আলোচিত ‘ওয়ান ইলেভেনে’র সময় প্রভাবশালী সেনা কর্মকর্তা হিসেবে ব্যাপক আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার রাতে তাকে তার বারিধারার বাসা থেকে আটকের পর ঢাকার পল্টন থানায় মানবপাচারের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

“তার বিরুদ্ধে ফেনীতে ছয়টি ও ঢাকায় পাঁচটি মামলার তথ্য পেয়েছি। এর মধ্যে ফেনীতে তিনটি মামলা বিচারাধীন। উনি পলাতক থাকায় আদালত সেখানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে। অন্য মামলাগুলোরও আমরা তদন্ত করছি,” এক সংবাদ সম্মেলনে বলেছেন মি. ইসলাম।

এদিকে, মি. চৌধুরী আটক হওয়ার পর থেকেই ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে অনেকেই ‘ওয়ান ইলেভেন’ ইস্যু সামনে এনে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন।

তাদের অনেকেই এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই সময়ে আটক ও নির্যাতনের অভিযোগ করে সেজন্য মি. চৌধুরীকেই দায়ী করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *