কলকাতার রাস্তায় ট্রান্স অধিকার সংশোধনী বিলের প্রতিবাদ

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, কলকাতার রাস্তায় ট্রান্স অধিকার সংশোধনী বিলের প্রতিবাদ

পড়ার সময়: ৫ মিনিট

ভারতের সংসদের নিম্ন কক্ষ লোকসভায় গত ১৩ই মার্চ ‘ট্রান্সজেন্ডার পারসন্স (অধিকার ও সুরক্ষা) সংশোধনী বিল’ ২০২৬ পেশ করা হয়েছে। বিল পেশের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে একাধিক শহরে বিক্ষোভ করেছেন এর বিরুদ্ধে আন্দোলনকারীরা।

এই সংশোধনীতে ট্রান্সজেন্ডার পরিচয়ের সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। নিজের লিঙ্গপরিচয় নিজেই ঠিক করার অধিকার বা ‘সেল্ফ আইডেন্টিফিকেশনের অধিকার’কে এই বিলে স্বীকৃতি দেওয়া হয়নি। বর্তমানে যে আইন চালু আছে ২০১৯ সাল থেকে, সেটি অনুযায়ী একজন রূপান্তরকামীর নিজেরই সেই অধিকার ছিল।

সরকারের মতে, ২০১৯ সালের আইনটি বাস্তবায়নে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তাই, ‘ট্রান্সজেন্ডার ব্যক্তি’র সংজ্ঞাটি পুনর্বিবেচনা করা প্রয়োজন হয়ে পড়েছে। আইনের সুবিধা যাতে শুধুমাত্র যার দরকার তার কাছেই পৌঁছায় এবং তার কোনো অপব্যবহার না হয়, সেই বিষয়ে সতর্ক হতে চাইছে সরকার, এমনটাই দাবি তাদের।

তবে সংশোধনী বিলটি উত্থাপনের পর দেশের বিভিন্ন অংশে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করছেন।

রূপান্তরকামী মানুষদের কিছু প্রতিনিধির মতে, এই সংশোধনী ট্রান্সজেন্ডার পরিচয়কে বিপন্ন করবে। তাদের আরও অভিযোগ, বিলটি ট্রান্স পরিচয়কে অপরাধ হিসেবে গণ্য করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *