লি চুয়াংয়ের দু’টো ছবি একটা মাউন্ট টাইয়ের উপরে অন্যটায় বই পড়া কালীন।

ছবির উৎস, Dr Li Chuangye

ছবির ক্যাপশান, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে গিয়েছেন লি চুয়াংয়ে।

এই গল্পটা চীনা চিকিৎসক লি চুয়াংয়ের, বয়স ৩৭। শৈশব থেকে পোলিও আক্রান্ত এই যুবকের পর্বত আরোহণের প্রতি ভালবাসা চীনে ভাইরাল হয়েছিল।

তিনি হাঁটতে পারেন না। ছেলেবেলায় ভিক্ষা করতে বাধ্য হয়েছিলেন। যখন পড়তে শেখেন, তখন তার বয়স ১৬ বছর। তবে তার অদম্য জেদ জীবন যুদ্ধে এগিয়ে নিয়ে গিয়েছে তাকে। এখন অন্যদের জীবন বাঁচান পেশায় চিকিৎসক লি চুয়াংয়ে।

তার জন্ম ১৯৮৮ সালে। চীনের হেনান প্রদেশে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মেছিলেন তিনি। মাত্র সাত মাস বয়সে পোলিওতে আক্রান্ত হন। হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেন। বসে গোড়ালির উপর ভর দিয়ে ছাড়া চলতে পারেন না তিনি।

ছেলেবেলায় অন্যান্য শিশুদের মতোই ব্যাগ কাঁধে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। শৈশব থেকেই উপহাসের সম্মুখীন হতে হয়েছিল লি চুয়াংয়েকে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *