ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আইডিবিআইতে ১৩০০ শূন্যপদে জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে। ১৯ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in মারফত। ১৯ মার্চের মধ্যে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট মারফত তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য লাগবে। বাকিদের ১০৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে পরীক্ষা, নথিপত্র যাচাই ও পার্সোনাল ইন্টারভিউ, প্রি রিক্রুটমেন্ট মেডিক্যাল টেস্ট মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে শূন্যপদ ২০০। জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে শূন্যপদ ১১০০। স্নাতক পাশ করলেই আবেদন করা যাবে। অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১-৩০ বছর। জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২০-২৫ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে মাসে বেতন মিলবে ৪৮৪৮০ টাকা আর জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে বছরে বেতন মিলবে ৬.১৪-৬.৫০ লাখ টাকা।
