২০২১ সালে পশ্চিমবঙ্গে  ভোটের দিন ভোট দেওয়ার পরে  একজন  ছাপ দেওয়া  আঙ্গুল দেখাচ্ছেন, পেছনে ভোটারদের লাইন

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে রোববার

পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে রোববার। পশ্চিমবঙ্গে আগামী ২৩ এবং ২৯শে এপ্রিল ভোট নেওয়া হবে, ভোট গণনা চৌঠা মে।

দিল্লির বিজ্ঞান ভবনে রোববার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ একথা ঘোষণা করেছেন।

পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাডু, কেরালা আর কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরিতেও বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।

আসাম, কেরালা, তামিলনাডু ও কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরিতে ভোট নেওয়া হবে নয়ই এপ্রিল, তামিলনাডুর ভোট ২৩শে এপ্রিল। চৌঠা মে এই চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা হবে বলে জানানো হয়েছে।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট নেওয়া হয়েছিল আট দফায়। তবে এবারে আগে থেকেই জল্পনা চলছিল যে অত বেশি দফায় ভোটগ্রহণ নাও হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *