ইরানের নারী ফুটবল দলের পাঁচজন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা দেওয়া হয়েছে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ইরানের নারী ফুটবল দলের পাঁচজন খেলোয়াড়কে অস্ট্রেলিয়ায় মানবিক ভিসা দেওয়া হয়েছে

পড়ার সময়: ৬ মিনিট

প্রথমে পাঁচ জন, পরে আরো দুইজন- ইরানের নারী ফুটবল দলের মোট সাতজন ফুটবলারকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। তবে ভিসা পাওয়ার পরও ইরানে ফিরে যাওয়ার মত জানিয়েছেন তাদের একজন। সব মিলিয়ে ইরানি এই ফুটবলারদের ঘিরে নাটকীয় পরিস্থিতি উদ্ভব হয় অস্ট্রেলিয়ায়।

এশিয়ার নারী ফুটবলের আসর এএফসি ওমেন’স এশিয়ান কাপ চলছে দেশটিতে। আর সেখানে এতদিন খেলছিল ইরান। তারা খেলা থেকে যখন বাদ পড়ছে, ওই সময় ঘটে যায় আরেক বিপত্তি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সময়ই শুরু হয় ইরানের নারী ফুটবল দলের এশিয়ান কাপ অভিযান। যুদ্ধের উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতার মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামতে হয় দলটিকে।

টানা তিন ম্যাচে হেরে যাওয়ার মাঝেই ইরান দল জানতে পারে, যুদ্ধ ইরানের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বিস্তৃত হয়েছে।

এমন সময়ে ইরানের নারী ফুটবলাররা সিদ্ধান্ত নেন তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে জাতীয় সঙ্গীতে মুখ নাড়াবেন না। এই ঘটনায় সাড়া পড়ে যায় অস্ট্রেলিয়া থেকে ইরানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *