রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Reuters/File photo

ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে ভূমিকা রাখতে চেয়েছেন ভ্লাদিমির পুতিন

এক সপ্তাহের মধ্যে দুইবার এই ঘটনা ঘটেছে। রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে দুইবার টেলিফোনে কথোপকথন হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে তখন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে আন্তর্জাতিক পিসমেকার বা শান্তি উদ্যোক্তা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।

তবে, তার এমন ভাবমূর্তি প্রতিষ্ঠা করা সহজ কোনো কাজ নয়।

কেননা এই ক্রেমলিন নেতাই ২০২২ সালে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ ইউক্রেনে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন।

সেসময় এই হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন অভিহিত করে জাতিসংঘের সাধারণ পরিষদ এর তীব্র নিন্দা জানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *