ধাপে ধাপে প্রাথমিক শিক্ষক পদে ইন্টারভিউ নেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১০ মার্চ থেকে বাংলা মিডিয়ামের স্কুলে প্রাথমিক শিক্ষক পদে ইন্টারভিউ ও ভাইভা ভয়েজ টেস্ট নেওয়া শুরু হবে। 

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম পর্যায়ে ১০-১৩ মার্চ, ১৮ ও ১৯ মার্চ ইন্টারভিউ নেওয়া হবে নদিয়ার চাকরিপ্রার্থীদের। ষষ্ঠ পর্যায়ে ২৩-২৫ মার্চ, ২৭ মার্চ ও ৩০ মার্চ ইন্টারভিউ নেওয়া হবে পুরুলিয়ার চাকরিপ্রার্থীদের। সপ্তম পর্যায়ে ৬-১০ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ২১-২৪ এপ্রিল ইন্টারভিউ নেওয়া হবে বাঁকুড়ার চাকরিপ্রার্থীদের। অষ্টম পর্যায়ে ২৭-৩০ এপ্রিল ইন্টারভিউ নেওয়া শুরু হবে আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের চাকরিপ্রার্থীদের। নবম পর্যায়ে ৫-৮ মে, ১২-১৫ মে পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে মালদহ ও পশ্চিম বর্ধমানের চাকরিপ্রার্থীদের। দশম পর্যায়ে ১৯-২২ মে, ২৮ ও ২৯ মে ইন্টারভিউ নেওয়া হবে বীরভূমের চাকরিপ্রার্থীদের।

ইন্টারভিউয়ের সময় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.wbbpeonline.com/dashboard) থেকে ডাউনলোড করা ইন্টারভিউয়ের কল লেটার সঙ্গে রাখতে হবে। টেট পাশ করার শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট ও শংসাপত্র, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র, স্নাতক পাশ করার মার্কশিট ও শংসাপত্র, ২ বছরের ডিএলএড বা ডিএড বা ৪ বছরের বিএলএড কোর্সের রেজিষ্ট্রেশন, মার্কশিট ও শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ডের আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি সঙ্গে রাখতে হবে। সেলফ অ্যাটেসটেড করা পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *