ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী, গত বছর মি. মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় তোলা ছবি।

ছবির উৎস, Anadolu via Getty Images

ছবির ক্যাপশান, গত বছর নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় তোলা ছবি

রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ‘অস্থায়ী ছাড়’ দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে এই ছাড় সমুদ্রে আটকে থাকা তেলবাহী জাহাজ বা ট্যাংকারের ক্ষেত্রেই প্রযোজ্য।

রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

এমনকি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শাস্তিমূলক অতিরিক্ত ২৫ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করেছিলেন, যার ফলে ভারতের উপর মোট মার্কিন শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।

সেই সময়ে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সেটাই ভবিষ্যতেও অগ্রাধিকার পাবে।

এরপর দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য শুল্ক নিয়ে আলাপ-আলোচনা চলতে থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *