দুবাইয়ের জেবেল আলী বন্দরে আগুনের ছবি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, দুবাইয়ের জেবেল আলী বন্দরে আগুনের ছবি

উপসাগরীয় দেশগুলো হঠাৎ করে মধ্যপ্রাচ্যের সবশেষ যুদ্ধের সামনে এসে দাঁড়িয়েছে এবং তারা ক্ষুব্ধ।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে তাদের আরব প্রতিবেশী দেশগুলোর দিকে। এসব হামলায় তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপদ ভ্রমণ, পর্যটন ও আর্থিক কেন্দ্র হিসেবে যে ভাবমূর্তি গড়ে উঠেছিল, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের যে মূলভিত্তি তেল ও গ্যাস শিল্পেও সমস্যা সৃষ্টি হচ্ছে।

আরব সরকারগুলো এই যুদ্ধ চায়নি এবং তারা এটি ঠেকানোর চেষ্টা করেছে। প্রশ্ন হলো তারা ইরানের যে হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যায়িত করেছে, সেই যুদ্ধে নিজেরাই জড়িয়ে পড়বে কি-না।

“সব সীমারেখা অতিক্রম হয়ে গেছে,” মঙ্গলবার এক ব্রিফিংয়ে বলেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *