2026 AFC Women’s Asian Cup: বুধবার অস্ট্রেলিয়ার (Australia) পারথে (Perth) এএফসি উইমেনস এশিয়ান কাপ ২০২৬ অভিযান শুরু করল ভারতীয় দল। প্রথম ম্যাচে লড়াই করলেও, প্রত্যাশিত ফল পেল না ভারতের মহিলা ফুটবল দল।

2026 AFC Women’s Asian Cup: সারা ম্যাচে লড়াই করলেও, শেষমুহূর্তে গোল হজম করে এএফসি উইমেনস এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে (India vs Vietnam) হেরে গেল ভারতের মহিলা ফুটবল দল। ভিয়েতনামের পক্ষে ম্যাচের ফল ২-১। জোড়া গোল করলেন মিডফিল্ডার এনগান থি ভ্যান সু (Ngân Thị Vạn Sự)। ভারতের হয়ে একমাত্র গোল করেন স্যানফিদা ননগ্রাম (Sanfida Nongrum)। ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় ভিয়েতনাম। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-০। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় ভারতীয় দল। ৫২ মিনিটে গোল করেন স্যানফিদা। তিনি ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করলেন। কিন্তু তাঁর অভিষেক ম্যাচের ফল ভালো হল না। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের চতুর্থ মিনিটে দ্বিতীয় গোল করে ভিয়েতনামকে জয় এনে দেন এনগান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *