এক নারী ইরানের জাতীয় পতাকা উঁচু করে ধরে রেখেছেন। তার অপর হাতে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, এক হাতে আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং অপর হাতে ইরানের জাতীয় পতাকা নিয়ে এক নারী

    • Author, লিজ ডুসেট
    • Role, প্রধান আন্তর্জাতিক সংসবাদদাতা
  • পড়ার সময়: ৪ মিনিট

ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে আজকের দিনটি এক সন্ধিক্ষণমূলক ও নিয়তিনির্ধারক দিন বলা যায়।

শনিবার সকালে যখন স্পষ্ট হয়ে যায় যে প্রথম দফার হামলাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, তখন থেকে তার সম্ভাব্য পরিণতি নিয়ে নানা ধরনের খবর ও গুজব ছড়িয়ে পড়ে।

স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে তার কম্পাউন্ড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়ায় বলা হয়েছিলো, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এরপর খবর আসে যে ৮৬ বছর বয়সী এই ধর্মীয় নেতা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেবেন, যদিও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *