বিজিবি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সীমান্ত ছাড়াও অভ্যন্তরীণ নানা পরিস্থিতিতে বিজিবির অংশগ্রহণ রয়েছে

বাংলাদেশে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ২১ মাস পর, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেছিল।

আগের বাহিনী বাংলাদেশ রাইফেলসকে-বিডিআর বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল ২০১০ সালের বর্ডার গার্ড বাংলাদেশ আইন নামে নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে।

ওই আইনে বলা হয়েছিল, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং এ সম্পর্কিত কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ রাইফেলস পুনর্গঠন করে বর্ডার গার্ড বাংলাদেশ নামে একটি আধা-সামরিক বাহিনী গঠন, নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা ও রক্ষনাবেক্ষণের জন্য এই আইন প্রণীত হলো।

এর আগে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছিল।

সে ঘটনায় ৫৭ জন সেনা কর্তকর্তাসহ মোট ৭৪ জন নিহত হয়েছিলেন। এদের মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও হত্যা করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *