ইসলাম

ছবির উৎস, Getty Images

পড়ার সময়: ৬ মিনিট

মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘সদকাতুল ফিতর’, যার অর্থ হচ্ছে ‘ঈদ-উল-ফিতরের সদকা’। বাংলাদেশে এটি ‘ফিতরা’ হিসেব অধিক পরিচিত। ইসলাম ধর্মে এটি ‘যাকাত-আল-ফিতর’ হিসেবেও পরিচিত।

ইসলাম ধর্মের নবী এই ‘ফিতরা’ নারী-পুরুষ এবং ছোট-বড় সবার জন্য নির্বিশেষে বাধ্যতামূলক করেছেন।

ইসলামি চিন্তাবিদরা বলছেন, রোজা পালনের সময় কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষ যাতে ভালোভাবে উৎসবে অংশ নিতে পারে সেজন্য এই ‘ফিতরার’ বিধান রাখা হয়েছে।

ফিতরা প্রদান করতে হয় ঈদ-উল-ফিতর নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি ‘সদকা’ হিসেবে বিবেচনা করা হয় ইসলামে। সেক্ষেত্রে সওয়াব কম পাওয়া যায় বলে ইসলামের বিধান রয়েছে।

আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরার বাধ্যবাধকতা রাখা হয়েছে ইসলাম ধর্মে। এই ফিতরার পরিমাণ কত হবে সেটি নির্ধারণ করে প্রতিটি দেশ। পাঁচটি পণ্যের বাজার দরের ওপর ভিত্তি করে প্রতিবছর ফিতরার অঙ্ক নির্ধারণ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *