সম্প্রতি ফেসবুকসহ সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে

ছবির উৎস, Facebook

ছবির ক্যাপশান, সম্প্রতি ফেসবুকসহ সামাজিক মাধ্যমে মোরাল পুলিশিংয়ের অভিযোগের এই ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে

    • Author, তারেকুজ্জামান শিমুল
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • পড়ার সময়: ৬ মিনিট

কুষ্টিয়ার জামায়াত নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে ‘রমজানের পবিত্রতা রক্ষার’ নামে মোরাল পুলিশিং করার অভিযোগ উঠেছে।

সম্প্রতি ফেসবুকসহ সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে মি. হামজা ও তার সঙ্গের এক পুলিশ কর্মকর্তাকে দোকানিদের বিরুদ্ধে রমজানে নামাজের সময় টিভি চালানো ও ক্যারাম খেলার বিষয়ে হুঁশিয়ার উচ্চারণ করতে দেখা যাচ্ছে।

“কোনো ক্যারাম, কোনো টিভি চলবে না। এককথায় শেষ, রমজান মাস,” ধমকের সুরে দোকানিদের উদ্দেশ্যে বলেন কুষ্টিয়ার পাটিকাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মসিউল আজম।

এ ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে মি. আজমকে।

তিনি দাবি করেছেন যে, ‘ওপরের নির্দেশেই’ তিনি দোকানিদেরকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *