পাকিস্তানি দুইজন ক্রিকেটার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হান্ড্রেড নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর ভারতীয় মালিকানাধীন দলগুলোর অনাগ্রহ

পড়ার সময়: ৬ মিনিট

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর আসন্ন নিলামকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিতে আগ্রহ দেখাচ্ছে না।

বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে বৈষম্য, ন্যায়বিচার ও আন্তর্জাতিক রাজনীতির প্রভাবের কথা উঠছে।

বিবিসি স্পোর্ট-কে একাধিক সূত্র জানিয়েছে, দ্য হান্ড্রেডের ভারতীয় মালিকানাধীন দলগুলো আগামী মাসের নিলামে পাকিস্তানি খেলোয়াড়দের বিবেচনায় নিচ্ছে না।

আগামী ১১ ও ১২ই মার্চ এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পাকিস্তানের ৬৭ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তবে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোক্স এবার নিলামে নাম দেননি।

২০০৯ সালের পর থেকে কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানি ক্রিকেটাররা ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে খেলতে পারছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *