একটি বাস টার্মিনালে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, টার্মিনালে ঢুকতে ও বের হতে প্রতিটি পরিবহনকে টাকা গুনতে হয়

“সাতক্ষীরা থেকে ঢাকা মাল নিয়ে যাতি আড়াইশ কিলোমিটার রাস্তায় ছয় জায়গায় টাকা দিতি হয়। ঘাট দিয়ে গেলি লাইন আগে-পিছে করতি টাকা লাগে। নালি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ায় থাকো। ঢাকায় ঢুকার আগেও টাকা লাগে”।

এভাবেই নিজের অভিজ্ঞতা বিবিসি বাংলাকে বলছিলেন ট্রাক চালক মোসলেহ উদ্দীন।

এটা যে শুধু একজন চালকের বা কোনো ব্যক্তিবিশেষের অভিজ্ঞতা, তেমন নয় বিষয়টা। দেশের অন্যান্য সড়কেও বিভিন্ন হারে চাঁদা দিতে হয় বলে অভিযোগ রয়েছে।

কোথাও শ্রমিক সংগঠনের নামে, আবার কোথাও মালিক সংগঠন বা অন্য কোনো নামে টাকা আদায়ের অভিযোগ চলছে বছরের পর বছর ধরে।

যাত্রী পরিবহনের ক্ষেত্রেও জেলা শ্রমিক ইউনিয়নের একটি নির্দিষ্ট ফি দেওয়া একপ্রকার অলিখিত নিয়ম, যেটি আদায় করা হয় শ্রমিক উন্নয়নের নামে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *