ভোটকেন্দ্রগুলোয় নেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ছবির ক্যাপশান, ভোটকেন্দ্রগুলোয় নেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। প্রথমবারের মতো বাংলাদেশে এক দিনে দুটি ভোট হচ্ছে এবং সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণের কথা রয়েছে।

একই দিনে দুটি ভোট নেওয়ায় ফলাফলে দেরি হতে পারে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত করা হয়েছে; যে কারণে ভোট অনুষ্ঠিত হবে ২৯৯টি আসনে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯টি আসনে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে লড়বেন ১৭৫৫জন প্রার্থী। আর এই নির্বাচনে দেশের পৌনে ১৩ কোটিরও বেশি ভোটার ভোট দেবেন।

বুধবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, “অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা এ পর্যন্ত যা করেছি, জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, সেই লক্ষ্যেই আইনকানুনের মধ্যে থেকেই কাজ করছি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *