ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছবির ক্যাপশান, ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকার শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানের গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদিকে হত্যার ঘটনার তদন্তের দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা- কর্মীরা।

একই দাবিতে তারা শুক্রবার বিকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ও শাহবাগ এলকায় অবরোধ করেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তাদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়।

এরপর শুক্রবার সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *