কলকাতা: এসআইআর প্রক্রিয়া নিয়ে দীর্ঘ সময় ধরেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এসআইআর আতঙ্কে বহু মানুষের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এই সব ইস্যু নিয়ে আজ, সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার কথা। তার আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন খোদ মমতা। মামলা করেছেন নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। এভাবে কি কোনও মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করতে পারেন? উত্তর দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস কর গুপ্ত।

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এ ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে মামলা করেছেন। সেই অধিকার তাঁর আছে। আর এসআইআর করার অধিকার কমিশনের আছে। উদ্দেশ্য হল মৃত, অনুপ্রবেশকারী, ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া। এই মামলায় কী অভিযোগ করা হয়েছে, তা দেখতে হবে। তবে বিচার ব্যবস্থার কাছে অভিযোগ জানানোর অধিকার সবার আছে।”

দেবাশিস কর গুপ্ত আরও বলেন, “এই মামলা গৃহীত হলে, তা সুপ্রিম কোর্ট শুনবে। তবে এসআইআর প্রক্রিয়ায় অযৌক্তিক কাজ হচ্ছে কি না, অসাংবিধানিক পদক্ষেপ হচ্ছে কি না, সেটা প্রমাণ সাপেক্ষ। যদি পদ্ধতিগত ত্রুটি থাকে, তাহলে তার দৃষ্টি আকর্ষণ করা যায়। ত্রুটি প্রমাণিত হলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে।”

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির মতে, মামলা করার অধিকার যেমন মমতার আছে, এসআইআর করার অধিকারও কমিশনের আছে। তাঁর মতে, বিচারব্যবস্থার কাছে অভিযোগ জানালে নির্বাচন কমিশনের কোনও কাজ ব্যাহত হয় না। তবে, নির্দেশ না মানা হলে তখন কমিশন পদক্ষেপ করে থাকতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *