শেখ হাসিনা (বায়ে), তার সাথে তার বোন শেখ রেহানা, ডান পাশে টিউলিপ সিদ্দিক
ছবির ক্যাপশান, শেখ হাসিনা (বায়ে), তার সাথে তার বোন শেখ রেহানা, ডান পাশে টিউলিপ সিদ্দিক

ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বছরের এবং তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চার বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকারএকটি আদালত।

শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আজ দুপুর সাড়ে ১২টার পর এই রায় দেওয়া হয়। রায় ঘোষণা করেছে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত।

পৃথক দুটি মামলায় শেখ হাসিনার পাঁচ বছর করে দশ বছর এবং টিউলিপ সিদ্দিকের দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তাদের সঙ্গে মিজ টিউলিপের বোন আজমিনা হক সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকেরও সাজা দেওয়া হয়েছে। তাদের দুজনের সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *