নীল জিন্সের প্যান্ট পরা একজন নারী এবং মেরুন পায়জামা ও সাদা-লাল ছোপ ছোপ টিশার্ট পরা একটি শিশু কার্পেটের ওপর এক পা তুলে দাঁড়িয়ে আছে। তাদের শরীরের ওপরের অংশ ক্যামেরার ফ্রেমের বাইরে। তাদের পেছনে একটি সোফা দেখা যাচ্ছে। কার্পেটে কয়েকটি খেলনা ও একটি ফিডার রাখা আছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এক পায়ে ভর দিয়ে দাঁড়ানোর এই ব্যায়াম শরীরের ওপর বেশ বড় ধরনের প্রভাব ফেলতে পারে

বয়স বাড়ার সাথে সাথে এক পায়ে দাঁড়িয়ে থাকা বেশ অসুবিধাজনক মনে হতে পারে। কিন্তু কিছুটা সময়ের জন্য ‌এক পায়ে দাঁড়িয়ে থাকায় নিজেকে অভ্যস্ত করাতে পারলে তা শরীরকে শক্তিশালী করে, স্মৃতিশক্তি উন্নত করে এবং মস্তিষ্ককে সুস্থ রাখে।

আপনি যদি ফ্লামিঙ্গো (লম্বা পায়ের এক ধরনের পাখি) না হয়ে থাকেন, তবে এক পায়ে নাজুকভাবে দাঁড়িয়ে সময় কাটানোয় নিশ্চয়ই আপনি অভ্যস্ত নন। কাজেই বয়স বাড়ার সাথে সাথে এই কাজ অবিশ্বাস্যরকমের কঠিন মনে হতে পারে আপনার কাছে।

যখন আমরা ছোট থাকি তখন এক পায়ে দাঁড়ানো নিয়ে খুব একটা চিন্তা আমাদের করতে হয় না। নয় থেকে ১০ বছর বয়সের মধ্যেই আমরা এভাবে দাঁড়ানো ভালোভাবে শিখে ফেলি। ৩০-এর কোঠার শেষ দিকে এক পায়ে দাঁড়ানোয় আমরা সর্বোচ্চ পারদর্শী হই এবং এরপর এই সক্ষমতা আবার কমতে শুরু করে।

কারো বয়স যদি ৫০ বছরের বেশি হয় এবং তিনি যদি এক পায়ে কয়েক সেকেন্ডের বেশি দাঁড়িয়ে থাকতে পারেন, তবে সেটি তার সার্বিক স্বাস্থ্যের অবস্থা এবং কতটা ভালোভাবে তিনি বার্ধক্যকে আলিঙ্গন করছেন সেটির ইঙ্গিত দেয়।

কিন্তু টলোমলো এক পায়ে আপনিই বা কেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে চাইবেন– এর পক্ষে বেশ কিছু ইতিবাচক কারণ রয়েছে। এটি আসলে শরীর ও মস্তিষ্কে বেশ কিছু উপকার বয়ে আনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *