সোনার গয়না

ছবির উৎস, NurPhoto via Getty Images

সাম্প্রতিক সময়ে বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকায় বিনিয়োগকারীরা ব্যাপকভাবে এই নিরাপদ বিনিয়োগমাধ্যমে টাকা ঢালছেন।

সোমবার ধাতুটি প্রথমবারের মতো আউন্সপ্রতি (৩১ দশমিক ১০৩ গ্রাম প্রায়) পাঁচ হাজার ডলারের সীমা অতিক্রম করে এবং অল্প সময়ের জন্য পাঁচ হাজার ৫০০ ডলারের ঘর ছুঁয়ে ফেলে।

রূপা ও প্লাটিনামের দামও একইভাবে বেড়েছে।

গত বৃহস্পতিবার প্রতিভরি সোনার দাম দাঁড়িয়েছিল দুই লাখ ৮৬ হাজার টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এরপর শুক্রবার ও শনিবার দুই দফায় প্রায় ভরিপ্রতি প্রায় ৩০ হাজার টাকা কমেছে দাম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *