সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা করেন।

বুধবার (৮ অক্টোবর) রাতে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানান শায়রুল কবির।

শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, রাত ১১টায় তিনি মাজারে পৌঁছান।

বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান, খালেদা জিয়ার মাজার জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে। ঠিক কী কারণে তিনি হটাৎ মাজার জিয়ারতে যাচ্ছেন সেটি তারা বুঝতে পারছেন না। 

একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা জানান, তার স্বামীর মাজার জিয়ারত করছেন—অস্বাভাবিক কিছু না। 

আরেকজনের ভাষ্য, মুক্ত হওয়ার পর তিনি একবার না গেলেও হঠাৎ করে আজ যাওয়ার ঘটনাটি বিস্ময়কর। কেউ কেউ ধারণা করছেন, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ মাজারে আসা। 

বেগম জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন রয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। 

জিয়াউর রহমানের মাজার জিয়ারতকে কেন্দ্র করে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরারা যাচ্ছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *