দুধিয়া ব্রিজের একাংশ ভেঙে পড়েছে।

ছবির উৎস, NurPhoto/Getty Images

ছবির ক্যাপশান, দুধিয়া ব্রিজের একাংশ ভেঙে পড়েছে।

প্রবল বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা।

শনিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফুঁসতে থাকে তিস্তা, মহানন্দা ও তোর্সা নদী। গভীর রাতে কোথাও ভূমিধ্বস দেখা দেয় কোথাও জল প্লাবিত হয়ে ঘরবাড়ি ভেসে যায়। যার ফলে ভিটেহারা হয়েছেন শত শত মানুষ, এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে।

শিলিগুড়ি থেকে মিরিকের পথে দুধিয়ায় বালাসন নদীর উপর লোহার ব্রিজ ভেঙে পড়ে। রাস্তায় ভূমিধ্বসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্গাপুজোর ছুটির আবহে পর্যটনের মরশুমে পাড়ি দিয়েছিলেন বিপুল সংখ্যক পর্যটক। তাদের মধ্যে অনেকেই দুর্যোগকবলিত এলাকায় আটকে পড়েন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *