Jalpaiguri: দেখলে মনে হবে যেন মেলা বসেছে। তবে এই মেলা বন্যা দুর্গত এলাকায় আত্মীয় পরিজনদের ভিড় ময়নাগুড়ি ব্লকের বেদগাড়া গ্রামে। বর্তমানে দিনরাত রেল লাইনের পাশে রাস্তার ধারে তাবু টানিয়ে বহু মানুষজন। চারিদিকে শুধু হাহাকার। জল নামতেই বন্যা দুর্গত এলাকায় পরিজনদের খোঁজখবর নিতে দূর দুরন্ত থেকে ছুটে এসেছেন । এলাকায় কাতারে কাতারে  মানুষ। এই বন্যায় জলপাইগুড়ি জেলার বৃষ্টির এলাকা সহ ময়নাগুড়ি ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। 

অপরদিকে ময়নাগুড়ি বেদগাড়া স্টেশন সংলগ্ন রেল গেটের কিছুটা দূরে জলঢাকা নদীর জল ঢুকে রেল লাইনের বেশ কিছু জায়গায় ক্ষতি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রেল দপ্তর। ইতিমধ্যেই এদের উচ্চ অধিকারীরা এলাকা পরিদর্শন করছেন। যদিও ট্রেন চলাচল কিছুটা হলেও স্বাভাবিক। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 

মানুষ মানুষের জন্য, এখন বন্যা দুর্গতদের পাশে দল মত নির্বিশেষে বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তবে পরিস্থিত স্বাভাবিক হতে অনেকটাই সময় লাগবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। 

 

Select Live Blog: 
Breaking News LIVE Update: প্রসেনজিৎ ও দেবের উদ্যোগে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্তদের জন্য ২০ লক্ষ টাকা দিল টলিউড
Live Blog Date: 
Wednesday, October 8, 2025 – 12:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *