তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে লজিক্যাল ডিসক্রিপান্সি ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাত সাড়ে ৯টার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা আপলোড করা হয়েছে। সেইসঙ্গে ERO ও AERO-দের কাছে বুথভিত্তিক এই তালিকা পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, আপাতত তাঁরাই তালিকা দেখতে পাবেন। রবিবার সকাল থেকে নির্দিষ্ট জায়গা অর্থাৎ পঞ্চায়েত অফিস, ব্লক অফিসে তালিকা টাঙানো হলে তা দেখতে পাবেন সাধারণ ভোটাররা। সূত্রের আরও খবর, আপাতত এই তালিকায় ১ কোটি ৫১ লক্ষ নাম রয়েছে। এঁদের প্রত্যেকের হয় তথ্যগত অসংগতি নয়ত ম্যাপিংয়ের সমস্যা রয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর
