উৎসবের মরসুমে ফের বাড়তে চলেছে সাধারণ মানুষের খরচ। ১ অক্টোবর থেকে এয়ার কন্ডিশনার (AC), LED টিভি, ওয়াশিং মেশিন-সহ একাধিক বৈদ্যুতিন ও গৃহস্থালি সরঞ্জামের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন নির্মাণকারী সংস্থা। শিল্পমহলের সূত্র উদ্ধৃত করে PTI জানিয়েছে, কিছু পণ্যের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০২৬ সালে এই শিল্পে এটি তৃতীয় দফার দামবৃদ্ধি।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে AC-এর দামে। শিল্পমহলের তথ্য অনুযায়ী, AC-এর দাম প্রায় ৫-৮ শতাংশ বাড়তে পারে। পাশাপাশি কয়েকটি সংস্থা ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং LED টিভির দামও প্রায় ৩-৪ শতাংশ বাড়ানোর পথে হাঁটছে। তবে সব সংস্থা একই হারে দাম বাড়াচ্ছে না; কয়েকটি সংস্থা এখনও বাড়তি খরচের প্রভাব পর্যালোচনা করছে।

– বিজ্ঞাপন –

কেন বাড়ছে দাম?

নির্মাতাদের বক্তব্য, তামা, অ্যালুমিনিয়াম, ইস্পাত এবং অপরিশোধিত তেলের উপজাত সামগ্রীর দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এর সঙ্গে বেড়েছে পরিবহণ বা ফ্রেট খরচও। পশ্চিম এশিয়ার চলতি পরিস্থিতির জেরে মুদ্রার বিনিময় হারের ওঠানামাও আমদানি-নির্ভর সংস্থাগুলির খরচে প্রভাব ফেলছে।

ব্লু স্টারের ম্যানেজিং ডিরেক্টর বি. ত্যাগরাজনের বক্তব্য অনুযায়ী, কমোডিটির দাম বৃদ্ধির কারণে AC ও ডিপ ফ্রিজারের দাম ইতিমধ্যেই ৫-৮ শতাংশ বেড়েছে। তাঁর দাবি, চলতি বছরে এটি সংস্থার তৃতীয় দফার মূল্যবৃদ্ধি।

উৎসবের বাজারে পড়বে প্রভাব?

পুজো থেকে দীপাবলি—উৎসবের মরসুমে সাধারণত AC, টিভি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের চাহিদা বাড়ে। ফলে এই সময়ে দাম বাড়ানোর সিদ্ধান্তে বিক্রিতে প্রভাব পড়তে পারে বলে শিল্পমহলের একাংশের আশঙ্কা। তবে অন্য অংশের মতে, অগস্ট ও সেপ্টেম্বরে ডিলার ও ডিস্ট্রিবিউটররা পুরনো দামে আগাম স্টক করে রাখায় তাৎক্ষণিক প্রভাব কিছুটা সীমিত হতে পারে।

ইতিমধ্যে ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হাইয়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্সের মতো কয়েকটি সংস্থা বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর কথা জানিয়েছে বা বাড়িয়েছে। LG এবং Bosch Home Comfort-ও AC-এর দাম প্রায় ৫ শতাংশ বাড়িয়েছে বলে PTI-কে উদ্ধৃত করে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অর্থাৎ, পুজোর কেনাকাটায় AC, টিভি বা ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা থাকলে ১ অক্টোবরের পর নতুন দামের হিসাব ধরেই বাজেট করতে হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *