উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি খবর। অ্যাডমিট কার্ড বিতরণের দিনক্ষণ এবং নিয়মে বদল আনল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। ‘অনিবার্য কারণবশত’ পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সংসদ। ২১ জানুয়ারির পরিবর্তে এবার ২৮ জানুয়ারি থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড।

অনলাইনে কাদের অ্যাডমিট? সংসদ জানিয়েছে, নতুন সেমিস্টার পদ্ধতির পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড মিলবে অনলাইনে।

  • তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীরা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
  • আগামী ২৮ জানুয়ারি থেকে ওয়েবসাইটে এই সংক্রান্ত লিঙ্ক চালু করা হবে।

অফলাইনে কারা পাবেন? পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিয়মটি আলাদা। তাঁদের অ্যাডমিট কার্ড অনলাইনে নয়, দেওয়া হবে সংসদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে।

  • আগামী ২৮ জানুয়ারি স্কুলগুলির প্রধান শিক্ষক বা স্কুল অনুমোদিত প্রতিনিধিরা ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট সংগ্রহ করবেন।
  • এরপর স্কুল থেকেই পরীক্ষার্থীদের হাতে সেই অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, আগে ২১ জানুয়ারি (বুধবার) থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়ে ২৮ জানুয়ারি করা হয়েছে। পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট ও স্কুলে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *