Baruipur: দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত শাসন সামন্তপাড়া এলাকায়। অভিযোগ, তাপস সাহার ফাঁকা বাড়ির গ্রিল কেটে চুরি করে নিয়ে গেল প্রায় ১৫ লক্ষ টাকার সামগ্রী। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার গয়না ও নগদ টাকা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ তারিখ চিকিৎসার প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়ে তাপস সাহা কলকাতায় যান। মাঝের সময়ে শনিবার বাড়িতে এসে কিছু কাগজপত্র নিয়ে আবার কলকাতায় ফিরে যান তিনি। এরপর বুধবার বাড়িতে ফিরে দেখেন, বাড়ির গ্রিল কাটা, ঘরের দরজার লক ভাঙা এবং ভিতরের দৃশ্য সম্পূর্ণ তছনছ। ঘরের মধ্যে থাকা দুটি আলমারি ভাঙা অবস্থায় পড়ে ছিল। অভিযোগ, আলমারিতে রাখা ভাগ্নির বিয়ের জন্য সংরক্ষিত ৮ ভরি সোনার গয়না এবং নিজের বিয়ের জন্য জমানো সাড়ে তিন লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে কারা জড়িত, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।

Select Live Blog: 
Breaking News LIVE Update: ২৫০০০ টাকা চেয়ে বাড়িতে ফোন, অন্ধ্রে মর্মান্তিক মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের
Live Blog Date: 
Thursday, January 22, 2026 – 11:15



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *