Bagnan Accident: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের দুই গৃহবধূর।  সকালে  ঘটনাটি ঘটে বাগনান ঈশ্বরীপুর মুম্বই রোডে।  মৃত দুই গৃহবধুর নাম ময়না মণ্ডল (৬০) ও মিনা মণ্ডল (৫০) । বাড়ি ঈশ্বরীপুর। একই পরিবারের দুই   যা এদিন সকালে  বাজার করতে যাচ্ছিলেন দুজনে। বাড়ির সামনেই ১৬ নম্বর জাতীয় সড়ক মুম্বই রোড ধরে দেউলটিতে বাজার  করতে যাচ্ছিলেন, সেই সময় কোলাঘাটমুখী একটি বেপরোয়া ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দুই গৃহবধূকে ধাক্কা মেরে নয়নজুলিতে নেমে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে বাগনান গ্রামীন হাসপাতালে পাঠায়। ঘটনার পর মুম্বই রোডে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

 

Select Live Blog: 
Breaking News LIVE Update: প্রসেনজিৎ ও দেবের উদ্যোগে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্তদের জন্য ২০ লক্ষ টাকা দিল টলিউড
Live Blog Date: 
Wednesday, October 8, 2025 – 12:00



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *