খবর অনলাইন ডেস্ক: নিজের পাওয়া নোবেল শান্তি পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। এই ভাবে নোবেল পুরস্কার হস্তান্তর করার ব্যাপারটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে নোবেল ফাউন্ডেশন।

এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, নোবেল পুরস্কারের মর্যাদা রক্ষা করা এবং আলফ্রেড নোবেলের উইলের শর্তাবলি অক্ষুণ্ণ রাখা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। বিবৃতিতে বলা হয়, “নোবেল পুরস্কার কেবলমাত্র তাঁদেরই প্রদান করা হয়, যাঁরা মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদান রেখেছেন। পুরস্কার গ্রহণের অধিকার কার, স্পষ্টভাবে নির্ধারিত। ফলে কোনো পুরস্কার প্রতীকীভাবেও অন্য কারও কাছে হস্তান্তর বা বিতরণ করা যায় না।”

এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মারিয়া কোরিনা মাচাদো। সে সময়ে তিনি ট্রাম্পের হাতে ফ্রেমে বাঁধানো নোবেল শান্তি পুরস্কার তুলে দেন। মেডেলের সঙ্গে থাকা বার্তায় লেখা ছিল— ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে—শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা, কূটনীতি এগিয়ে নেওয়া এবং স্বাধীনতা ও সমৃদ্ধি রক্ষায় আপনার অসাধারণ নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা।’

ট্রাম্প এই উদ্যোগকে ‘চমৎকার’ বলে অভিহিত করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মেডেলের ছবি শেয়ার করে মাচাদোকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পুরস্কার দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

নোবেল ফাউন্ডেশনের সর্বশেষ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিয়ে যাবতীয় জল্পনাকল্পনার অবসান ঘটল বলে মনে করছেন বিশ্লেষকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *