এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গতবছর ভারতের মাটিতে প্রথমবার ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। এবার ওয়ানডে সিরিজেও কিউইদের ইতিহাসে ভারতের মাটিতে প্রথমবার ঐতিহাসিক সিরিজ জয়ের ইতিহাস গড়েছে চোট জর্জর মাইকেল ব্রেসওয়েলের নিউজিল্যান্ড। সেঞ্চুরিতে ১৩৭ রান করে ম্যাচ সেরার সাথে সাথে তিন ম্যাচে মোট ৩৫২ রান করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন ড্যারিল মিচেল।
প্রথম ওয়াডেতে ভারতের কাছে হেরে সিরিজ শুরুর পর টানা দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে শুভমন গিলের দলকে। তাতে ব্যর্থ হয়েছে কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলির ৫৪তম ওয়ানডে সেঞ্চুরি। এ সেঞ্চুরিতে ৩৭ বর্ষী কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৮৫টি সেঞ্চুরির দেখা পেয়েছেন।
ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক গিল। আগে ব্যাট করা কিউইরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে। জবাব দিতে নেমে ৪৬ ওভারে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ব্রেসওয়েলের দল জয় তোলে ৪১ রানে, তাতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে নিউজিল্যান্ড।
আগে ব্যাট করা কিউইদের ওপেনিং জুটি ব্যর্থ হয়। তিনে নামা উইল ইয়াং ৩০ রান করেন। এরপর চতুর্থ উইকেট জুটিতে ২১৯ রানের জুটি গড়েন মিচেল ও গ্লেন ফিলিপস। মিচেল ১৩১ বলে ১৩৭ রান করেন যাতে ১৫টি চার ও ৩টি ছক্কার মার ছিল। ফিলিপস ৮৮ বলে ১০৬ রান করেন যেখানে ৯টি চার ও ৩টি ছক্কার মার ছিল।
ভারতের দুই পেসার আর্শদীপ সিং ও হারশিত রানা ৩টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন মো. সিরাজ ও কুলদীপ যাদব।
ভারত জবাব দিতে নেমে ওপেনিংয়ে কিছুটা রান করে। এরপর বিরাট কোহলি একাই দলকে টেনে নিয়ে যান। সপ্তম উইকেট জুটিতে কোহলি পেসার রানার সাথে ৬৯ বলে ৯৯ রানের জুটি গড়ে দলকে প্রায় জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, হারতে হয় ৪১ রানে।

ভারতের পক্ষে ১০৮ বলে সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস খেলেন কোহলি। নীতিশ কুমার রেড্ডির ৫৩ রানের পর রানার থেকে আসে ৫২ রানের আরেকটি ইনিংস। অধিনায়ক গিলের থেকে আসে ২৩ রান।
কিউইদের জ্যাক ফোকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক ৩টি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন জাইডেন লেনক্স এবং একটি উইকেট পেয়েছেন কাইল জেমিসন।



