পত্রিকা
ছবির ক্যাপশান, পত্রিকা

যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়, চট্টগ্রাম প্রবেশে ৩২৯ জনের ওপর নিষেধাজ্ঞা, ইসলামী আন্দোলন জোট ছেড়ে দেওয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে নতুন করে আসন বণ্টন নিয়ে আলোচনা- এসব খবর আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের নেতাকর্মীদের আপসহীন অবস্থানের কারণে ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব নয়। তিনি বলেন, দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নানা সময়ে উত্থান-পতন থাকলেও গুম, খুন, অপহরণ ও মিথ্যা মামলার শিকার হয়েও বিএনপির কোনো নেতাকর্মী রাজপথ ছাড়েনি।

শনিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আন্দোলনের নামে বিএনপির কর্মীরা কখনো লুকিয়ে বা আপস করে চলেনি। এক ভাই গুম হওয়ার পর আরেক ভাই পরদিনই রাজপথে নেমে আন্দোলন আরও জোরদার করেছে- এমন উদাহরণই বিএনপির অবস্থানকে প্রমাণ করে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন বা শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলোর প্রতি ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকারের বড় দায় রয়েছে। রাষ্ট্র কখনোই তাদের ভুলে যেতে পারে না। গুম হওয়া স্বজনদের ফেরার আশায় যে সন্তান ও মায়েরা এখনো অপেক্ষা করছেন, সেই কষ্ট রাষ্ট্রের জন্য গভীর দায়িত্বের বিষয় বলে মন্তব্য করেন তারেক রহমান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *