এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৩ জনের মধ্যে ২ জন নারী ও ১ পুরুষ।
শুক্রবার ১৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল পৌনে ৮টার দিকে উওরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার সাথে সাথেই উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


