ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Reuters

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই বলে তেহরানের পক্ষ থেকে তার প্রশাসনকে জানানো হয়েছে। তবে দেশটির সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংসতার কারণে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা তিনি এখনো উড়িয়ে দেননি।

বুধবার হোয়াইট হাউস থেকে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসনকে “বিশ্বস্ত সূত্রে” জানানো হয়েছে যে “ইরানে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই”।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “অন্য পক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্র” তাকে এ তথ্য দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খবরটি সত্য হবে।

এরইমধ্যে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয়েই কর্মী সংখ্যা কমাচ্ছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, আংশিক মার্কিন প্রত্যাহার একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’।

এদিকে গত রাতে ইরানের আকাশপথ প্রায় সব ধরনের ফ্লাইটের জন্য পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। কয়েকটি এয়ারলাইন জানিয়েছে, তারা ইরান এড়িয়ে নতুন রুটে ফ্লাইট পরিচালনা করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *