বুধবার সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা, আটকে ছিল যানবাহন

ছবির উৎস, Maruf Rahman/NurPhoto via Getty Images

ঢাকা আজিমপুরের বাসিন্দা সৈয়দ আবিদ হুসাইন সামি একজন গণমাধ্যমকর্মী। বুধবার অফিশিয়াল কাজে তার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল।

স্বাভাবিক সময়ে বাসা থেকে অফিসে যাওয়ার সময় হিসেব করেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু বিপত্তি বাধে শাহবাগ মোড়ে এসে। তার ভাষ্যমতে, আড়াইঘণ্টা কেবল ওই মোড়েই দাঁড়িয়েছিলেন তিনি। কারণ, সড়ক অবরোধ।

সাত কলেজের জন্য প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি ও সহপাঠী সাকিবুল হত্যার বিচার দাবিতে গতকাল ঢাকার অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এতে পুরো শহর প্রায় অচল হয়ে পড়ে। স্থবির হয়ে যায় জনজীবন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে সড়কে আন্দোলনকারীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় আটকে পড়া বাস ও মোটরসাইকেল চালকসহ ভুক্তভোগী যাত্রীদের।

“আমি নিজে অন্তত ২০টা অ্যাম্বুলেন্স দেখেছি ,যেগুলো সাইরেন বাজাচ্ছে কিন্তু কোনোদিকে যাওয়ার উপায় নেই”, বলছিলেন মি. সামি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *