BLO Suicide: পূর্ব যাদবপুর অহল্যা নগরে অশোক দাস নামে একজন BLO সুইসাইড করেছে বলে অভিযোগ। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। উনি দক্ষিণ ২৪ পরগনার বহুড়ু হাইস্কুলের শিক্ষক ছিলেন। তিনি কলকাতা-৯৯, পূর্ব যাদবপুর থানা এলাকার অন্তর্গত ছিটলিকাপুর এফ.পি স্কুলের ১১০ নম্বর পোলিং স্টেশনের বিএলও (BLO) হিসেবে কর্মরত ছিলেন। আজ সকালে (১৫/০১/২৬) নিজ বাসভবনে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে আরএন টেগোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
