১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনের পুরোনো ছবি।
ছবির ক্যাপশান, আসন সমঝোতায় অসন্তোষের কারণে ১১দলীয় জোটকে বুধবারের সংবাদ সম্মেলন স্থগিত করতে হয়, পুরোনো ছবি

চরমোনাই পীরের ইসলামী আন্দোলনসহ দুটি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর টানাপোড়েন তৈরি হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের ১১ দলীয় জোট।

জামায়াতকে নিয়ে ‘অবিশ্বাস’ আর ‘সন্দেহের’ কথা এসেছে এই জোটে। ইসলামী আন্দোলনের নেতারা আলাদা জোট গঠনের ইঙ্গিতও দিচ্ছেন।

এই দলগুলো দুদিন ধরে দফায় দফায় বৈঠক করেও সমাধানে আসতে পারেনি। আসন সমঝোতার চূড়ান্ত অবস্থান জানাতে আগের নির্ধারিত সংবাদ সম্মেলনও স্থগিত করতে হয়েছে।

এমন পটভূমিতে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আসন সমঝোতার ইস্যুতে জামায়াতের নেতৃত্বাধীন জোট শেষপর্যন্ত ভেঙে যাবে নাকি টিকে থাকবে, এ নিয়ে চলছে নানা আলোচনা। এই জোটে কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তাদের সংকট কোথায়-এসব প্রশ্নও রয়েছে আলোচনায়।

যদিও জামায়াত নেতারা বলছেন, শেষমুহূর্ত পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে জোট টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *