মিশিগানের ডেট্রয়েটে বিমান অবতরণের পর সিঁড়ি দিয়ে নামার সময় ডোনাল্ড ট্রাম্প একটি সাদা বেসবল টুপি পরেছিলেন, এতে লেখা ছিল ইউএসএ, গায়ে ছিল একটি কোট।

ছবির উৎস, Getty Images

৭৫টি দেশের অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের জন্য অভিবাসন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধ পথগুলো আরও সীমিত হয়ে যাচ্ছে।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, যারা কল্যাণমূলক ও সরকারি সুবিধা নেওয়ার মাধ্যমে আমেরিকার জনগণের কাছ থেকে সম্পদ লুফে নিতে চায় তাদের পদ্ধতিগত ‘অপব্যবহারের ইতি’ টানতে চায় প্রশাসন।

ক্ষমতায় ফিরে আসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ ও বৈধ—উভয় ধরনের প্রবেশ সীমিত করার চেষ্টা করে আসছেন। এরই মধ্যে তার প্রশাসন ব্রাজিল, ইরান, রাশিয়া ও সোমালিয়ার নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করেছে।

২১শে জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। তবে ৭৫টি দেশের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ-মুখপাত্র টমি পিগট বলেন, “স্টেট ডিপার্টমেন্ট তার দীর্ঘদিনের ক্ষমতা ব্যবহার করে এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবে, যারা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে দাঁড়াবে এবং মার্কিন জনগণের উদারতার অপব্যবহার করবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *