বিচ্ছেদ হতে যাচ্ছে গায়ক, অভিনেতা তাহসান খানের। দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিয়ের বছর না যেতেই আলাদা হয়ে যাওয়ার খবর স্বীকার করার পর তাহসান ও তার ব্যক্তি জীবন নিয়ে সমালোচনায় মেতেছে নেটিজেনরা। এতে করে অতিষ্ঠ হয়ে গেছেন তাহসান।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ট্যুর দেয়ার পর থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। তবে তাহসান-রোজার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে তিনদিন আগে। এরপর থেকে কড়া সমালোচনা সামলাতে হচ্ছে তাহসানকে, সেই সমালোচনা সামলাতে হচ্ছে রোজাকেও।

এবার তাহসান জানালেন, এসব খবর ও ফোন কলে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তিনি। নিজেকে আড়াল করতে চাইলেও হয়তো পারছেন না। এসব থেকে একটু শান্তি চাইছেন তাহসান।

তিনি বলেন, প্রচুর নিউজ হচ্ছে। প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এখন ভ্রমণ করেই দিন কাটছে তাহসানের। তার এই ভ্রমণের সঙ্গী হিসেবে থাকছে বই। তিনি প্রচুর বই পড়ছেন। আরও কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই গায়ক। এখন তার ইনস্টাগ্রাম, ফ্যান পেইজ সবই ডিএক্টিভেট।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট।

তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান।

দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *