জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, চুরি-দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের।
রবিবার (১১ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের নির্বাচন দুর্নীতি বন্ধ করার নির্বাচন। চাঁদাবাজি বন্ধ করার নির্বাচন, এবারের নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদে বাইরে পাঠানোর নির্বাচন।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত, স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে, সেই সঙ্গে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই নিয়মটা চাইলে গণভোটে ‘হ্যাঁ’ সূচকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।
