কলকাতা: বাংলায় ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক তরজা তত বাড়ছে। রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীরা প্রতিদিন জেলায় জেলায় সভা করছেন। আর সভা থেকে পরস্পরকে তোপ দেগে চলেছেন। শুধু নির্বাচনী প্রচার নয়, এসআইআর প্রক্রিয়াকে ঘিরেও বাড়ছে চাপানউতোর। এরইমধ্যে গতকাল আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে নানা ছবি সামনে এসেছে। আজ (শুক্রবার) পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কলকাতা হাইকোর্টে ইডি ও তৃণমূলের মামলার শুনানি হওয়ার কথা। সবমিলিয়ে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবর পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
