
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন গাজীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের সময় সালাহ উদ্দিন গাজীকে উত্তরা থেকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর।
সালাহ উদ্দিন গাজী গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, আটক সালাহ উদ্দিন গাজীর বাসা গাজীপুরের পূর্ব আরিচপুর (টঙ্গী বউ) বাজার এলাকায়। তার নামে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এতদিন সে পালিয়ে ছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
